February 11, 2026

যাতায়াতের পথে

প্রিয়া কুন্ডু নন্দী

সকাল হলেই বাস ট্যক্সি,
রিক্সা ওলা বুক।
বাহন এরাই জীবন পথে,
সারাটা দিনের সুখ।

যাচ্ছে যাত্রী গাদাগাদিতে,
এসি মেট্রো চড়ে।
ভাবনা অনেক লক্ষ ছুঁতে,
স্বপ্ন তাই গড়ে।

হাতের সময় বাঁচছে এখন,
বাহনদেরই জন্য।
সমাজে এখন কদর অনেক,
তাই হয়েছে অনন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *